চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আজ রোববার বেলা দেড়টায় সেখানে যান এই দুই নেতা।
আহত ব্যক্তিদের খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, আহত ব্যক্তিদের প্রয়োজনীয় সুচিকিৎসাসহ প্রধানমন্ত্রী সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনার পর থেকেই সামন্ত লাল সেনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। প্রধানমন্ত্রী তাঁকে নির্দেশ দিয়েছেন আগামীকাল সকালেই চট্টগ্রাম যেতে।
এ সময় সামন্ত লাল সেন বলেন, তিন সদস্যের একটি দল চট্টগ্রাম যাবে।
চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নানক। তিনি বলেন, দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরাও জীবন দিয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মীরা এই বার্ন ইনস্টিটিউটে আছেন। রক্তের প্রয়োজন হলে তাঁরা সহায়তা করবেন। এ ছাড়া চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নেতৃত্বে সেখানকার কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
এ সম্পর্কিত আরও পড়ুনঃ
আশপাশের গ্রামগুলোয় ছাই আর পোড়া গন্ধে বিপাকে শিশু, বৃদ্ধরা
একনজরে সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ
নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার পাবে ২ লাখ টাকা
আগুন, উত্তাপ ও ধোঁয়া ছড়িয়েছে আড়াই বর্গকিলোমিটারজুড়ে
সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৯, আগুন এখনও জ্বলছে
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ চিকিৎসক ও ছাত্রলীগের কর্মীরা।