হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত সুজন সরকার (২২) গতকাল শুক্রবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় মিরপুর বাজারে জয়পুর ও চারগাঁও গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হন। তাঁদের মধ্যে জয়পুর গ্রামের সুজন গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি গতকাল মারা যান।