সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি গত মঙ্গলবার সকালে মারা গেছেন। তাঁর নাম বাদশা মিয়া (২৮)। তিনি উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। অভিযোগ উঠেছে, বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে গত সোমবার ওই সংঘর্ষ হয়।