এ ক ন জ রে

আহত ২০

গাইবান্ধা শহরের পুরাতন বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে দুই পাড়ার সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের ১৪টি শেল ও ৫৪ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাইবান্ধা সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গাইবান্ধা প্রতিনিধি