সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার বিদ্যুতের খুঁটি বসানোকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার নাদিমপুর ও গুরাডুম্বুরপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্যোগ নেন এলাকাবাসী। আলমপুর গ্রামের ওপর দিয়ে বিদ্যুতের লাইন নিলে সুবিধা হয় ওই দুই গ্রামবাসীর। কিন্তু আলমপুরের লোকজন তাঁদের গ্রামের ওপর দিয়ে বিদ্যুতের লাইন দিতে রাজি নয়। এ ঘটনাকে কেন্দ্র করে সকালে ওই তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৩০ জন আহত হন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সুনামগঞ্জ অফিস