একনজরে

আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৩টি রাবার বুলেট ছোড়ে৷ বিজয়নগর থানার ওসি রসুল আহমেদ নিজামী জানান, ওই গ্রামের ছানাউল্লাহ মাস্টার ও খেলু মিয়ার লোকজনের মধ্যে গতকাল এই সংঘর্ষ হয়৷ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি