দেশে চলমান অস্থিতিশীলতা এবং সব ধরনের সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদার, সাধারণ সম্পাদক প্রণব কুমার পাণ্ডে, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের (হলুদ দল) আহ্বায়ক জাহিদুল হাসান প্রমুখ। মানববন্ধন থেকে দেশে চলমান সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়।