আড়াইহাজারে সংঘর্ষ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন নারীসহ সাতজন। আহত ব্যক্তিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।