ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলটির সভানেত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সবাইকে ওই সভায় যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।