নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ইতালির পালেরমো শহরে সামাজিক ব্যবসা চালুর আমন্ত্রণ জানানো হয়েছে। শহরটির মেয়র সিনেটর লিওলুকা অরল্যান্দোর সঙ্গে তাঁর কার্যালয়ে গত শুক্রবার বৈঠক করেন ইউনূস। এ সময় তাঁকে এই আমন্ত্রণ জানান মেয়র। খবর ইউএনবির। ওই বৈঠকে অন্যদের মধ্যে মিউনিসিপ্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট সালভাতোর অরল্যান্দো ও কাউন্সিলের সংস্কৃতিবিষয়ক প্রেসিডেন্ট আধম দারাওশ্ব প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া, তিনজন নির্বাচিত বাংলাদেশি কাউন্সিল সদস্যও অংশ নেন। বৈঠক চলাকালে অধ্যাপক ইউনূসের সামাজিক ব্যবসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মেয়র।