রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনে মিরপুর ইলেভেন স্টার ক্লাবের উদ্যোগে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের আয়োজন করা হয়েছে। সম্প্রতি অত্র ক্লাবের শুভাকাঙ্ক্ষী হাজি আলী হোসেন সৌদি আরবে মৃত্যুবরণ করেন। এ ছাড়া ক্লাবের তিন কর্মকর্তার মায়েরা মৃত্যুবরণ করেন। তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করে ইফতারের আগে বিশেষ দোয়া হবে। ক্লাবের সদস্যসহ কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি