ফরিদপুর শহরের লক্ষ্মীপুর কুঠিবাড়ী বস্তি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে গত সোমবার রাতে ৫৩০টি ইয়াবা বড়িসহ জোৎস্না বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র্যা ব-৮-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন বলেন, এ ঘটনায় র্যা ব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে ওই নারীকে কারাগারে পাঠানো হয়েছে।