শহরের মণ্ডলপাড়ায় অবস্থিত গণবিদ্যা নিকেতন স্কুলের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব অভিযান চালিয়ে ছয় বখাটে যুবককে গ্রেপ্তার করেছে। র্যাব-১১-এর দায়িত্বশীল একটি সূত্র জানায়, গ্রেপ্তার করা বখাটে যুবকেরা হচ্ছেন কামাল হোসেন (২২), মামুন (১৬), সাইফুল ইসলাম ওরফে নাহিদ খান (১৮), সুমন শেখ (১৮), সেন্টু মিয়া (২০) ও অপু ইসলাম (২০)। তাঁদের বাড়ি শহরের বিভিন্ন এলাকায়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।