উত্ত্যক্ত করায় দণ্ড

বগুড়ার শেরপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত গত রোববার দুই তরুণকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলা ইউএনও মো. মনজুর আলম প্রধান এ রায় দেন।সাজাপ্রাপ্ত তরুণেরা হলেন শেরপুর উপজেলার মধ্যভাগ গ্রামের আবুল কালামের ছেলে আবদুল মালেক (১৯) ও ঢাকার ধামরাই উপজেলার শেওরাইল গ্রামের হাসান আলীর ছেলে মাসুদ রানা (২০)।