এ ক ন জ রে

উপহার

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মা মকিদুননেছাকে শীতের উপহার দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বীরশ্রেষ্ঠের মায়ের বাড়িতে গিয়ে এ উপহারসামগ্রী প্রদান করেন। মকিদুননেছা বর্তমানে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে বসবাস করছেন। উপহারসামগ্রীর মধ্যে রয়েছে একটি শাল, মিষ্টি, ফল ও পাঁচ হাজার টাকা।