কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে মো. মিজানুর রহমানের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গত শনিবার সন্ধ্যায় ঢাকায় রেলভবনের সভাকক্ষে ও পরে রেলমন্ত্রী মুজিবুল হকের বেইলি রোডের সরকারি বাসভবনে ওই বৈঠক হয়। মিজানুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মেয়র।