রাজধানীর চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গেটসংলগ্ন আটটি অবৈধ দোকান উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার এসব দোকান উচ্ছেদ করা হয়। রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি বিভাগের কর্মকর্তা আহম্মদুল হক প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে এফডিসি গেটসংলগ্ন আটটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।