‘প্রসপেক্ট অব অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন বাংলাদেশ’ বিষয়ের ওপর একটি সেমিনার গতকাল শনিবার মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।সেমিনারে পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার প্রধান অতিথি এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কমান্ড্যান্ট এমআইএসটি, ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান সেমিনারে সভাপতিত্ব করেন। আইএসপিআর।