এলজিসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে এলজিসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার রাতের ওই অভিযানে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে একটি পাইপগান ও দুটি গুলিও উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া অনুপম বড়ুয়া (৩৮) চট্টগ্রামের বাঁশখালী থানার অভয় ডাক্তারবাড়ির সুভাষ চন্দ্র বড়ুয়ার ছেলে। তিনি নগরের চান্দগাঁও থানার বারইপাড়ার মাবুদ সওদাগর কলোনির বাসিন্দা।