এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে একটি সমাবেশও হয়।নাগরিক নেতা ফিরোজ আহমেদের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তারা বলেন, অনতিবিলম্বে সরকার-ঘোষিত মূল্যে এলপি গ্যাস বিক্রি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠিন কর্মসূচি দেওয়া হবে। এ ছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে এলপি গ্যাসের মূল্য ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে কমিয়ে আনার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে বলে বক্তারা জানান।