ওস্তাদ আলাউদ্দিন খাঁর নামে জাদুঘর স্থাপনের দাবি

বিশ্বখ্যাত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুরে ওস্তাদজির স্মরণে একটি আধুনিক ‘আলাউদ্দিন খাঁ কমপ্লেক্স ও মিউজিয়াম’ স্থাপনের জোর দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার আলাউদ্দিন খাঁ সঞ্চৃতি সংসদের উদ্যোগে তাঁর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।