ককটেল ছুড়তে গিয়ে

রাজধানীর ওয়ারী থানা এলাকায় গতকাল শনিবার ককটেল বিস্ফোরণে রুহুল আমিন নামের এক কিশোর আহত হয়েছে। পুলিশ বলছে, ককটেল ছুড়তে গিয়ে হাতেই বিস্ফোরিত হয়ে রুহুলের এ দশা হয়েছে। ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, ককটেল ছুড়তে গিয়ে হাতেই বিস্ফোরিত হয়ে আহত হয়েছে রুহুল। সে গোপীবাগের একটি বস্তিতে থাকে।