কক্সবাজারে হাতির আক্রমণে দুই কাঠুরিয়া নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পাহাড়িগ্রাম দারিয়ারদিঘীতে শুক্রবার দুপুর ১২টায় বন্য হাতির আক্রমণে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন আবদুল মজিদ (৩৫) ও গোল মেহের (৪৫)। বেলা ১১টায় পাঁচ কাঠুরিয়া দরিয়ারদিঘী এলাকার থোয়াংগাকাটা বনাঞ্চলে জ্বালানিকাঠ সংগ্রহে যান। দুপুর ১২টার দিকে তিনটি বন্য হাতি পাঁচ কাঠুরিয়াকে ঘিরে আক্রমণ শুরু করে। এ সময় তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও গোল মেহের ও আবদুল মজিদ ঘটনাস্থলে মারা যান।