কপোতাক্ষ বাঁচাতে মানববন্ধন, স্মারকলিপি

সাতক্ষীরার তালা উপজেলা সদরে গতকাল সোমবার কপোতাক্ষ নদ বাঁচানোর দাবিতে মানববন্ধন হয়েছে। কয়েক হাজার মানুষের অংশ গ্রহণে বেলা ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। কপোতাক্ষ খনন প্রকল্প দ্রুত বাস্তবায়ন কমিটি এ মানববন্ধনের আয়োজন করে। এরপর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর তিন দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।