মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা গত বৃহস্পতিবার কর্মবিরতি প্রত্যাহার করেছেন। রোগীর আত্মীয়স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে প্রায় এক মাস ধরে তাঁরা কর্মবিরতি পালন করছিলেন।কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাইয়ূম প্রথম আলোকে বলেন, সিভিল সার্জন বৃহস্পতিবার চিকিৎসকদের নিরাপত্তার আশ্বাস দিলে চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন।