বরগুনার বামনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক কলেজশিক্ষক মো. কবির হোসেন (৪৮) নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে উপজেলার চালিতাবুনিয়া-ডৌয়াতলা সড়কের চালিতাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কবির হোসেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। তাঁর বাড়ি বরগুনার বামনা উপজেলার বড় তালেশ্বর গ্রামে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাসটি ও এর চালক আলী আকবর ও সহকারী মো. ইয়াসিনকে আটক করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়।