কাজী ইমতিয়াজ থাইল্যান্ডে নয়া রাষ্ট্রদূত

সরকার কাজী ইমতিয়াজ হোসেনকে থাইল্যান্ডে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূতের পদে নিয়োগ দিয়েছে। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সার্ক, বিমসটেক ও এসিডি অনুবিভাগের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়া ও সংসদ-বিষয়ক অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বিসিএস (পররাষ্ট্র ক্যাডার)-৮৬ ব্যাচের কর্মকর্তা কাজী ইমতিয়াজ ১৯৮৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। পেশাদার কূটনীতিক হিসেবে তিনি জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী মিশন, কলকাতা, জেনেভা ও বেজিং দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।