কার্যক্রম উদ্বোধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তিনটি গ্রামে বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার ব্রহ্মগাছা ইউনিয়নের দৈবজ্ঞগাঁতী গ্রামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক তুষার কান্তি দেবনাথ, উপমহাব্যবস্থাপক নিয়াজ উদ্দিন, পরিচালক আরিফ হোসেন প্রমুখ।