কৃষকের ঘরে আগুন

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলির ইটভাটাপাড়ায় আইয়ুব হোসেন নামে এক কৃষকের বাড়িতে আগুনে চারটি ঘর, একটি গরুসহ কিছু আসবাপত্র পুড়ে গেছে। গোবরের ঘুটির আগুন থেকে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঈশ্বরদীর ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, আইয়ুব মশা তাড়ানোর জন্য ওই রাতে ঘুটিতে আগুন দিয়ে গোয়ালঘরে অসাবধানতায় রেখে যান। পরে ওই ঘুটির আগুন থেকে এ ঘটনা ঘটে। কিছু সময়ের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে চারটি কাচা-পাকা ঘর, কিছু আসবাপত্র একেবারে পুড়ে যায়।