ক্ষোভ

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক গোলাম কিবরিয়াকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে বদলি করায় প্রতিষ্ঠানটিতে ক্ষোভ সৃষ্টি হয়েছে। গোলাম কিবরিয়ার পদায়ন ঠেকানোর জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন সংগঠনের নেতারা সব ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। কর্ণফুলী গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আনিছ উদ্দিন আহমেদ বলেন, ‘নিয়মতান্ত্রিকভাবে আমরা আমাদের উদ্বেগের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সংশ্লিষ্ট পদটিতে কর্ণফুলী গ্যাসের কাউকে পদোন্নতি দেওয়ার অনুরোধ করেছি আমরা।’