কুড়িগ্রামের উলিপুরের আপুয়ারখাতা গ্রামের শিক্ষাবিদ খন্দকার নজরুল ইসলাম (৮৮) লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে গত রোববার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ আসর জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নজরুল ইসলাম স্থানীয় সাংবাদিক খন্দকার একরামুল হক সম্রাটের বাবা।