সংক্ষেপ

খাদ্যসামগ্রী বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় মোয়াজউদ্দিন টেক্সটাইল ও নিট ফ্যাশন লিমিটেড নামের দুটি কারখানার শ্রমিকদের মধ্যে গতকাল বুধবার ঈদ উপলক্ষে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ওই খাদ্যসামগ্রী বিতরণ করে।