গণভবনে আরও ছয় পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করতে আজ সোমবার গণভবনে গেছেন নারায়ণগঞ্জে অপহরণের পর খুন হওয়া ছয় ব্যক্তির পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গতকাল নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে। আজ বাকি ছয়জনের পরিবারের সদস্যরা দেখা করবে।