চক্ষু চিকির‌্যাসা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিনা মূল্যে চক্ষু চিকির‌্যাসা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার সৈকত কলেজ মিলনায়তনে নোয়াখালী অন্ধকল্যাণ সমিতির সার্বিক ব্যবস্থাপনায় এবং সুবর্ণচর উপজেলা পরিষদের সৌজন্যে এ চিকির‌্যাসাসেবা দেওয়া হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলার চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী। এরপর জসীম উদ্দিন ও উত্তম মজুমদার রোগী দেখেন। এর আগে চিকির‌্যাসার জন্য প্রায় এক হাজার ১০০ রোগীর নাম নিবন্ধন করা হয়।