চট্টগ্রাম নগরের হামজারবাগে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে তিন মহিলাসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতরা হলেন, খোদেজা খাতুন (৩৫), মঞ্জুরা খাতুন (৩০), লিমু আক্তার (১০), শহীদুল ইসলাম (৩১), একরামুল হক (৫৪) ও মহসিন (৪৫)।