কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশ গত বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে ঝন্টু ফকির (২৭) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, ঝন্টু চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) অঞ্চলিক নেতা। তিনি মিরপুর উপজেলার আসাননগর গ্রামের নাসির ফকিরের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মিরপুর উপজেলার আসাননগর ঈদগাহ মোড় থেকে ঝন্টুকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও বন্দুকের দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। ঝন্টুর বিরুদ্ধে মিরপুর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।