চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

শিবচরের কাওড়াকান্দি ঘাটে যানবাহন থেকে যেসব ব্যক্তি দলীয় পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল রোববার মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র্যাব-৮-এর অধিনায়ককে নির্দেশ দিয়েছেন। তথ্য বিবরণী।