চার ভারতীয় গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চার ভারতীয় নাগরিককে গতকাল শুক্রবার করা হয়েছে। তাঁরা হলেন ভারতের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার কার্গেল এলাকার ইমরান হোসেন, আলমগীর হোসেন, গিরি মণ্ডল ও কুদ্দুস শেখ। তাঁরা সবাই গরুর রাখাল।
দৌলতপুর থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ মুঠোফোনে প্রথম আলোকে জানান, অনুপ্রবেশের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সকালে আদালতে নেওয়া হবে।