বরিশাল জেলার ৫৫৬টি পূজামণ্ডপে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার থেকে বিশেষ নিরাপত্তায় থাকবে মহানগরসহ জেলার সব পূজামণ্ডপ। বরিশাল মহানগর, জেলা পূজা উদ্যাপন পরিষদ ও মন্দির কমিটির সঙ্গে পৃথক সভা করেছে জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ, র্যা বসহ বিভিন্ন সংস্থা। থাকবেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. লুৎফর রহমান মণ্ডল বলেন, মণ্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য থাকবেন। একই সঙ্গে সব পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকদের নিজস্ব স্বেচ্ছাসেবক রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।