বাগেরহাট বিসিক শিল্পনগরের একটি প্রতিষ্ঠান থেকে সদর থানার পুলিশ গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে প্রায় ২০ টন ওজনের ২৭৯ বস্তা চাল উদ্ধার করেছে। এ সময় পুলিশ চালবাহী ট্রাকের চালক মোজাহিদ হাওলাদারকে (৩২) গ্রেপ্তার করে। জেলার মংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের জন্য ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের বরাদ্দ করা কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির এসব চাল ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ রায় বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।