চীনের উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষাবিষয়ক একটি সমঝোতা চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী বিইউএফটির বিভিন্ন বিভাগের তিন শিক্ষক ও ১০ শিক্ষার্থীকে উহান বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি শিক্ষাবৃত্তি দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষকেরা হলেন মুহম্মদ ইরফান ইকবাল ও সৌম্য চৌধুরী ও তানজিবুল হাসান। আর শিক্ষার্থীরা হলেন সৌরভ ঘোষ, মো. আশিকুল ইসলাম, মো. আদনান হোসেইন, আতহারুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, মো. তানভীর হায়াত, মো. আতাউল্লাহ, মো. নাজমুল হক মারুফ, মো. মনিরুজ্জমান ও আবদুল্লাহ জামান। বিজ্ঞপ্তি।