ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম নিখোঁজের ঘটনায় দুজনকে আটক করেছে শেরেবাংলা নগর থানার পুলিশ। এদিকে, ওই নেতাকে উদ্ধারের দাবিতে মহাসড়ক অবরোধসহ নেতা-কর্মীদের আন্দোলন গত বুধবার থেকে অব্যাহত রয়েছে।গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে সোমবারের মধ্যে নিখোঁজ ছাত্রলীগের নেতা সাইফুল ইসলামকে উদ্ধার করা না হলে মঙ্গলবার ক্যাম্পাসে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছেন নেতা-কর্মীরা। ঢাকার শেরেবাংলা নগর থানা সূত্র জানায়, সাইফুল ইসলাম নিখোঁজের ঘটনায় গত শুক্রবার রাত ১০টার দিকে ফার্মগেট এলাকা থেকে দুজনকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ।