চট্টগ্রাম নগরের জামালখান লিচুবাগান এলাকায় গতকাল শুক্রবার রাত নয়টার দিকে এক চিকিৎসক দম্পতি ছিনতাইয়ের কবলে পড়েন। ছিনতাইকারীরা চিকিৎসক দম্পতির রিকশা থামিয়ে অস্ত্র দেখিয়ে স্বর্ণের গলার হার ও মুঠোফোনের একটি সেট নিয়ে দ্রুত পালিয়ে যায়।ছিনতাইয়ের শিকার ওই চিকিৎসক হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক অনিক চন্দ ও তাঁর স্ত্রী চিকিৎসক মনিকা চন্দ।চিকিৎসক দম্পতি জানান, ছিনতাইয়ের ঘটনায় তাঁরা কোতোয়ালি থানায় মামলা করবেন।