মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে গতকাল বুধবার ভোরে আগুনে ছয়টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলা সদর বাজারের বুলবুল আহম্মেদের কসমেটিকসের দোকানে আগুনের সূত্রপাত হয়।