জয়পুরহাট থেকে অপহৃত রবিউল ইসলাম ওরফে রাসেলকে (১২) নওগাঁর উকিলপাড়া থেকে গত বুধবার রাতে উদ্ধার করা হয়েছে। রবিউল ইসলাম জয়পুরহাটের পলিকাদোয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও জেলা পুলিশ লাইন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
নওগাঁ সদর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বুধবার দুপুরে রবিউল ইসলামকে জয়পুরহাট থেকে অপহরণ করে একদল অপহরণকারী। অপহরণকারীরা সান্তাহার স্টেশনে মাইক্রোবাসটি থামিয়ে প্রাকৃতিক কাজ সারছিল। এ সময় সে সুযোগ পেয়ে গাড়ি থেকে নেমে দৌড় দেয়।
নওগাঁ সদর থানার উপপরিদর্শক কামরুল ইসলাম জানান, বুধবার রাত নয়টার দিকে রবিউলকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়। এ সময় পৌর মেয়র নজমুল হক উপস্থিত ছিলেন।