রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর ২২ মে পরবর্তী শুনানি হবে। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই রিটের ওপর ষষ্ঠ দিনের মতো শুনানি গ্রহণ করেন।