সিলেটের দক্ষিণ সুরমা থেকে এক লাখ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হচ্ছেন: রুমঞ্চান আহমদ ও মিজান আহমদ। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হক জানান, গতকাল শনিবার বেলা দেড়টার দিকে অভিযান চালিয়ে দুজনকে বাইপাসের পাশের শ্রীরামপুর থেকে গ্রেপ্তার করা হয়।