সংক্ষেপ

ট্রাফিক বিভাগে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদকে ডিএমপি ট্রাফিকের পশ্চিম বিভাগের উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে। গত বুধবার ডিএমপি সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এ বদলি করা হয়েছে। ট্রাফিক পশ্চিম বিভাগের উপকমিশনারের পদটি শূন্য ছিল। তাই সেখানে তাঁকে পদায়ন করা হয়। ইমতিয়াজ আহমেদ বলেন, দু-এক দিনের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন।