ডাকাতির সরঞ্জাম আটক

চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা থেকে পুলিশ একটি প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জাম আটক করেছে। সোমবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক আ. রব জানান, শহরের জিটি রোড এলাকায় পুলিশ তাঁদের ধাওয়া করলে গাড়ি ও বিভিন্ন সরঞ্জাম রেখে তাঁরা পালিয়ে যান। গাড়িতে দুটি চাপাতি, নয়টি মুঠোফোন, একটি খেলনা পিস্তল, টাকা, লাঠি, ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।