এ ক ন জ রে

ডাকাতি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর মাসদাইরে গতকাল বুধবার ভোরে জমি ব্যবসায়ী স্বপন ভূঁইয়ার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্র দেখিয়ে বাড়ির সবাইকে হাত-পা বেঁধে ২০ ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা লুট করে। খবর পেয়ে ফতুল্লা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।